সংসদের মেডিকেল সেন্টারে ও সচিবালয়ে আগুন

আপডেট : ৩১ মে ২০২২, ১২:১৪ এএম

জাতীয় সংসদ ভবনের মেডিকেল সেন্টারে ও সচিবালয়ের নির্মাণাধীন ভবনে আগুন লাগার খবর পাওয়া গিয়েছে। তবে উভয় স্থানের আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

সোমবার রাতে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার দেশ রূপান্তরকে এ তথ্য জানান।

সূত্র জানায়, সোমবার রাত ১১টা ৪২ মিনিটের দিকে সংসদ ভবনের পূর্ব পাশে মেডিকেল সেন্টারের তিনতলা ভবনের নিচতলায় আগুন লাগে।

ফায়ার সার্ভিসের মিডিয়া শাখা থেকে জানানো হয়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের টহল ইউনিট সংসদের মেডিকেল সেন্টারে পৌঁছে ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুন নিভিয়ে ফেলে। আগুনের সূত্রপাত হয় বিদ্যুতের বোর্ড থেকে।

অন্যদিকে, সচিবালয়ের নির্মাণাধীন ১২ নম্বর ভবনের ৭ তলায় পরিত্যক্ত ময়লার মধ্যে আগুন লাগে। রাত সাড়ে ১০টার দিকে এ খবর জানতে পারে ফায়ার সার্ভিস।

সূত্র জানায়, সচিবালয় ফায়ার স্টেশন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত