রংপুর তাজহাট থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ইমাদ আলীকে সভাপতি ও সাবেক ছাত্রনেতা জাকারিয়া আলম শিপলুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
সোমবার বিকেল ৩টায় নগরীর কারমাইকেল কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের উদ্বোধন করেন রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি।
এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিকসহ অন্যান্য নেতারা।
প্রধান বক্তা ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল। সম্মেলনের প্রথম অধিবেশন চলে সন্ধ্যা পর্যন্ত।
পরে রংপুর সার্কিট হাউজে রাত ১০টায় দ্বিতীয় অধিবেশন শুরু হয়। আবেদন করা প্রার্থিতা যাচাই বাছাই করে রাত ১০টা থেকে গভীর রাত পর্যন্ত চলে প্রার্থীদের সাক্ষাৎকার।
পরে রাত ৩টার দিকে দলীয় কাউন্সিলরদের উপস্থিতিতে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি।
