ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের মহাসাধক শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩২তম তিরোধান উৎসব। এ উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদীতে লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে তিন দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানসহ লোকজ মেলার আয়োজন করা হয়েছে।
উৎসবে অংশগ্রহণের জন্য এরই মধ্যে ভারত, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা থেকে বিপুল লোকনাথভক্ত বারদী আশ্রমে এসে পৌঁছেছেন। উৎসব উপলক্ষে আশ্রমে পূজা অর্চনা, গীতা পাঠ, কীর্তন, রাজভোগ, বাল্যভোগ ও প্রসাদ বিতরণ করা হয়।
