গরমে ঠান্ডা ডেজার্ট

আপডেট : ০৪ জুন ২০২২, ১২:১২ এএম

গরমে স্বস্তি আনতে পারে ঠাণ্ডা ও উপাদেয় ডেজার্ট। রেসিপি দিয়েছেন তাসনীয়া রহমান সৃষ্টি

আম দই

উপকরণ

আমের পিউরি ১ কাপ, আম কিউব করে কাটা ১ কাপ, পানি ঝরানো দই ১ কাপ, ঘন দুধ ১ কাপ, কনডেন্সড মিল্ক ৩ কাপ, ক্রিম ২ কাপ, লবণ ১ চিমটি।

যেভাবে তৈরি করবেন

১. দুধ ও কনডেন্সড মিল্ক মিশিয়ে জ্বাল দিয়ে নিন।

২. এর মধ্যে আমের পিউরি ও দই দিয়ে ফেটিয়ে রাখুন।

৩. যে পাত্রে দই বসাবেন তার মধ্যে ঢালুন। ইলেককট্রিক ওভেনে ১৫০ ডিগ্রি তাপমাত্রায় ৫০ থেকে ৬০ মিনিট ডাবল বয়লারে বেক করুন ।

৪. বেক শেষে নামিয়ে একটু ঠান্ডা করে ফ্রিজে রাখুন ৩ থেকে ৪ ঘণ্টা। এবার আম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

ম্যাঙ্গো লাচ্ছি

উপকরণ

পাকা আম কিউব করে কাটা আধা কাপ, টকদই ১ কাপ, কুলফি আইসক্রিম ২ স্কুপ, লেবুর রস ১ টেবিল চামচ, বিটলবণ আধা চা চামচ, চেরি ৪টি, চিনি ২ টেবিল চামচ, পানি আধা কাপ, বরফ কুচি ১ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন

যেভাবে তৈরি করবেন

১. চেরি ফল ছাড়া বাকি সব উপকরণ ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন।

৩. আমের কিউব ও চেরি দিয়ে সাজিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।

লায়ালি লুবনান

উপকরণ

লাচ্ছা সেমাই সিকি কাপ, সুজি সিকি কাপ, কনডেন্স মিল্ক ১ টিন, ডিম ১টি, পানি ২ কাপ, গোলাপজল ১ চা চামচ, মধু ৩ টেবিল চামচ, পেস্তা বাদাম কুচি ৩ টেবিল চামচ, কাজুবাদাম কুচি ৩ টেবিল চামচ, চেরি ৫টি, বাটার ক্রিম (ডিমের সাদা ১টি, আইসিং সুগার পৌনে ১ কাপ, বাটার ২০০ গ্রাম, বরফ ১ কিউব, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, এসেন্স ১ ফোঁটাÑ সব দিয়ে ক্রিম বানান), লবণ ১ চিমটি।

যেভাবে তৈরি করবেন

১. পাত্রে ডিম, কনডেন্সড মিল্ক ও পানি মিশিয়ে সেমাই ও সুজি দিয়ে জ্বাল দিন।

২. ঘন হয়ে এলে গোলাপজল দিয়ে নামিয়ে পরিবেশন পাত্রে ঢেলে ঠান্ডা করুন।

৩. এবার ওপরে বাটার ক্রিম দিয়ে তার ওপর বাদাম ও চেরি ছিটিয়ে সামান্য মধু দিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন।

চকো

ক্রিম ডিলাইট

উপকরণ

ডাইজেস্টিক বিস্কুট ২৫টি, চকলেট চিপস ১ কাপ, বাটার ১ টেবিল চামচ, তরল দুধ ২৫০ মিলি, পেস্তা বাদাম কুচি সিকি কাপ, মধু ৩ টেবিল চামচ।

ক্রিম চিজ মিক্সার তৈরি : ক্রিম চিজ ১টি, ক্রিম ১ কাপ, ভ্যানিলা এসেন্স ১ ফোঁটা।

যেভাবে তৈরি করবেন

এক সাথে ব্লেন্ড করে নিন।

যেভাবে তৈরি করবেন

১. চকলেট চিপস, বাটার ও তরল দুধ জ্বাল দিয়ে মিশিয়ে রাখুন।

২. বি¯ু‹টের ওপর চকলেট লাগিয়ে রেখে দিন।

৩. ক্রিম চিজের উপকরণ একসঙ্গে মিশিয়ে বিস্কুটের ওপর টপিং দিয়ে ওপরে মধু ও বাদাম কুচি ছড়িয়ে পরিবেশন করুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত