ফেনীতে দুই দিনে চারজনের আত্মহত্যা

আপডেট : ০৪ জুন ২০২২, ০৫:৫২ পিএম

ফেনীতে দুই দিনে পৃথক ঘটনায় তিনজন শিক্ষার্থীসহ চারজন আত্মহত্যা করেছেন। এরা হলেন সোনাগাজীর আব্দুল কাইয়ুম (১৫), দাগনভূঞার ইমতিয়াজ আহম্মেদ উপম (২০) ও ফারজানা আক্তার (১৪) এবং ফুলগাজীর সোনিয়া আক্তার (২৮)।

জানা যায়, শুক্রবার গভীর রাতে সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের চর সাহভিখারি গ্রামের কলিমউদ্দিন হাজি বাড়ির প্রবাসী কামাল উদ্দিনের ৯ম শ্রেণির ছাত্র আবদুল কাইয়ুম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। 

দাগনভূঞা পৌরসভার ৪নং ওয়ার্ডের নূর নবী ভেন্ডার বাডির মোস্তাক আহমেদ স্বপনের বড় ছেলে কলেজ ছাত্র ইমতিয়াজ আহম্মেদ উপম বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। 

একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফুলগাজীতে বিষপান করে সোনিয়া আক্তার নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। তিনি চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান। নিহত সোনিয়া আক্তার সদর ইউনিয়ন নিলখী গ্রামের কুয়েত প্রবাসী আবু জাফর ওরফে বাবুর স্ত্রী ও পরশুরাম উপজেলার কাউতলী গ্রামের মৃত তাজুল ইসলামের মেয়ে।
 
এদিকে একইদিন দাগনভূঞায় মাদরাসা সুপারের ওপর অভিমান করে আত্মহত্যা করেছে উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের আমুভূঞারহাট হাছানিয়া দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্রী ফারজানা আক্তার। সে রাজাপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের বেলাল হোসেনের মেয়ে।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা বলেন, এসব আত্মহত্যার কারণ অনুসন্ধান করতে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই পারিবারিক কলহ ও বিয়ে বহির্ভূত সম্পর্কের কারণ খুঁজে পেয়েছে পুলিশ। এ ছাড়া কিছু ক্ষেত্রে প্রেম, অভিমান ও ক্ষোভের কারণেও আত্মহত্যার ঘটনা ঘটেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত