জামাইষষ্ঠীতে বিশ্বরঙ এর আয়োজন

আপডেট : ০৪ জুন ২০২২, ০৭:০৩ পিএম

জামাইষষ্ঠী একটি লোকায়ত প্রথা। ষষ্ঠীদেবীর পার্বণ থেকেই এই প্রথার উদ্ভব। বৈদিক যুগ থেকেই জামাইষষ্ঠী পালন হয়ে আসছে। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠী তিথিতে প্রথম প্রহরে ষষ্ঠী পূজার আয়োজন করা হয়। শ্বশুরবাড়ি থেকে ষষ্ঠীপূজোর দিন জামাই কে সাদরে নিমন্ত্রণ জানানো হয়। জামাই ষষ্ঠী পুজোর দিন সস্ত্রীক উপস্থিত হলে আনন্দের বন্যা বয়ে যায় বাড়িতে, ষষ্ঠীপূজা রূপান্তরিত হয় জামাই ষষ্ঠীতে। বাঙালি হিন্দু সমাজে এ উৎসবের সামাজিক গুরুত্ব অনস্বীকার্য। বিশেষত্ব যে পরিবারে সদ্য বিবাহিত কন্যা রয়েছে সেই পরিবারে এই পার্বণটি ঘটা করে পালন করা হয়।

উৎসব পার্বণ উদ্‌যাপনে বিশ্বরঙ সব সময়ই অগ্রপথিক তাই উৎসব পার্বণে নতুন ট্রেন্ড নিয়ে কাজ করা বিশ্বরঙ এর স্বভাবসিদ্ধ সুদীর্ঘ ২৭ বছর ধরে। এবারও তার ব্যতিক্রম হয়নি, জামাইষষ্ঠীতে ফ্যাশন সচেতনদের জন্য নিয়ে এসেছে নতুন সব ট্রেন্ডি ডিজাইন।

পোশাকের প্যাটার্নে এসেছে ভিন্নতা। পোশাকগুলোতে ব্যবহার করা হয়েছে ধুপিয়ান সিল্ক, জয় সিল্ক, তসর সিল্ক, সফট সিল্ক, কাতান, বেলবেট ছাড়াও বিভিন্ন রকম অর্নামেন্টেড কাপড়। রঙের ব্যবহারে অফহোয়াইট, সাদা, লাল, মেরুন, গ্রিন, গোল্ডেন সহ সকল রঙেই পরিমিতবোধ লক্ষ করা যায় সবগুলো পোশাকে। কাজের মাধ্যম হিসাবে এসেছে এমব্রয়ডারি, জারদৌসী, কারচুপি, কাটওয়ার্ক, স্ক্রিন প্রিন্ট সহ মিশ্র মাধ্যমের নিজস্ব বিভিন্ন কৌশল।

যে কেউ ঘরে বসেই শোরুমের সকল সামগ্রী কেনাকাটা করতে পারবে অনলাইনে  www.bishworang.website ওয়েবসাইটে, ফেইজবুক পেইজ bishworangfanclub অথবা ০১৮১৯২৫৭৭৬৮, ০১৭৩০০৬৮০৪৩, ০১৭৩০০৬৮০৩৬, ০১৭৩০০৬৮০১২, নম্বরে ফোন করেও কেনাকাটা করতে পারবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত