গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১

আপডেট : ০৫ জুন ২০২২, ১২:২৮ এএম

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ৩ মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়ার ঘটনায় ২ জন নিহত ও একজন আহত হয়েছেন।  

শনিবার রাত সোয়া ৯টায় ঢাকা খুলনা মহাসড়কের বেদগ্রামে রাজীব পরিবহনের একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেল আরোহীদের চাপা দিলে হতাহতের এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গোপালগঞ্জের বেদগ্রামের মৃত কানছু চৌধুরীর ছেলে মজনু চৌধুরী ও মৃত ছরো মোল্লার ছেলে জা‌কির মোল্লা। গুরুতর আহত হয়েছেন মৃত চিত্ত বিশ্বাস ছেলে শিবু বিশ্বাস।

দুর্ঘটনার খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে। আহত মোটরসাইকেল আরোহীকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সি‌ভিল ডিফেন্স অফিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আ‌রিফুল হক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত