রাঙ্গামাটিতে চট্টগ্রামের আঞ্চলিক ভাষার ‘আঁরা চাঁটগাইয়া সাহিত্য উৎসব’ উদযাপন করা হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টা থেকে দিনব্যাপী আয়োজনের মধ্য দিয়ে উৎসব পালিত হয়।
রাঙ্গামাটির ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক মিলনায়তনে আঁরা চাঁটগাইয়া সাহিত্য পরিষদের আয়োজনে উৎসবে ছিল চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় গান, কবিতা আবৃত্তি, নাচ, নাটক, কৌতুক, নকশা পরিবেশনের পাশাপাশি ছিল গুণীজন সংবর্ধনা।
এ উৎসবের উদ্বোধন করেন কবি মনির আহমদ। এতে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. কাঞ্চন চাকমা।
উৎসবে আলোচনা সভায় বক্তারা বলেন, চট্টগ্রামের আঞ্চলিক ভাষা বাংলা সাতিহ্যকে অনেক সমৃদ্ধিশালী করেছে।
‘আঁরা চাঁটগাইয়া পরিষদ’-এর সভাপতি সুনীল কান্তি দে’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কবি ও সাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরী, কবি সাহিত্যিক ওমর ফারুক, কবি কামরুল হাসান, লেখক জামাল উদ্দিন প্রমুখ।
