ধর্ষণের দায়ে হবিগঞ্জে একজনের যাবজ্জীবন

আপডেট : ০৬ জুন ২০২২, ০৫:২০ পিএম

গৃহবধূকে দুইবার ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল (১)-এর বিচারক সুদীপ্ত দাশ এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত হলেন বানিয়াচং উপজেলার উত্তর সাঙ্গর গ্রামের মনু মিয়া (৩০)।

আদালত সূত্র জানায়, ২০১৬ সনের ১৪ জানুয়ারি উত্গ্রাতর সাঙ্গর গ্রামের দিন মজুরের স্ত্রীকে ঘরে একা পেয়ে ধর্ষণ করে মনু। বিষয়টি কাউকে জানালে তাকে ও তার স্বামীকে ‘দুনিয়া থেকে উঠিয়ে নেবে’ বলে হুমকি দেয় ওই  ধর্ষক। স্বামী বাড়ি এলে ওই নারী ধর্ষণের বিষয়টি জানায়। ওই ব্যক্তি কয়েকজন প্রতিবেশীকে জানালে স্থানীয় গ্রাম পুলিশ মনুকে আটক করে শিকল দিয়ে বেধে রাখে। এক পর্যায়ে মনু মিয়াকে তার ভাই উস্তার মিয়া ছাড়িয়ে নিয়ে যায়।

এ দিকে ১৭ জানুয়ারি রাত ১টায় মনু মিয়া ওই দিনমজুরের বসত ঘরে সিদ কেটে প্রবেশ করে। ছুরির ভয় দেখিয়ে স্বামীকে হাত-পা বেধে ভুক্তভোগীকে পুনরায় ধর্ষণ করে।

এ ব্যাপারে গৃহবধূ বানিয়াচং থানায় মনু মিয়া ও উস্তার মিয়াকে আসামি করে এজহার দায়ের করে। তদন্ত শেষে পুলিশ ৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। রায়ে ৪ জনকে খালাস দেওয়া হয়। রায় ঘোষণাকালে আসামি পলাতক ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত