মামলা নিষ্পত্তিতে দৃষ্টান্ত স্থাপন করেছে নারায়ণগঞ্জ জেলা আদালত। গত চার মাসে প্রায় সাত হাজার মামলা নিষ্পত্তি করা হয়েছে। গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন) শাওন শায়লা।
তিনি জানান, হাইকোর্টের নির্দেশে অল্প সময়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা করে বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা বাড়ানোর লক্ষ্যে চার মাসে প্রায় ৬ হাজার ৮৮৬টি মামলা নিষ্পত্তি করেছে জেলা আদালত। জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা ফেরদৌস ও পুলিশ সুপার মো. জায়েদুল আলম এবং অতিরিক্ত পুলিশ সুপারের ঐকান্তিক প্রচেষ্টায় এ মামলাগুলো নিষ্পত্তি করা সম্ভব হয়।
