কাপাসিয়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ০৯ জুন ২০২২, ০৭:১৮ পিএম

গাজীপুরের কাপাসিয়ায় বৃহস্পতিবার সকালে যাত্রীবাহী বাসের চাপায় সোহেল রানা (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

তিনি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বোসাকপাড়া গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে।

কাপাসিয়া থানার ওসি এ এফ এম নাসিম জানান, বৃহস্পতিবার সকালে ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ সড়কের কাপাসিয়ার তরগাঁও ইউনিয়নের বড়হর এলাকায় একটি সড়ক দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে তিনি জানতে পেরেছেন, কিশোরগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আরোহী সোহেল রানার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছেন এবং আইনগত ব্যবস্থা নিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত