কুষ্টিয়ার কুমারখালীতে ট্রাকচাপায় গৃববধূ আমেনা (৩৮) ও তার শিশুকন্যা জয়া (১১) নামে দুইজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার রাতে উপজেলার আলাউদ্দিননগর মোড়ে এ ঘটনা ঘটে। আমেনা খাতুন কুষ্টিয়া শহরের হাউজিং সি ব্লকের বাসিন্দা জনির স্ত্রী এবং শিশু জয়া জনির কণ্যা এবং হাউজিং প্রাইমারী স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধারর পর আমেনা তার স্বামী জনির মোটরসাইকেলে দুই শিশুকন্যাসহ পার্শ্ববর্তী উপজেলা পাংশা থেকে কুষ্টিয়ায় বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে কুমারখালীর বালিঘাট থেকে বালিভর্তি একটি দশ চাকার ড্রাম ট্রাক আলাউদ্দিন নগর মোড়ে জনির মোটরসাইকেলের পিছন দিকে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী আমেনা ও শিশু জয়া ছিটকে রাস্তায় পরে যায়। এসময় ড্রাম ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই আমেনার মৃত্যু হয় এবং গুরুতর আহত জনি ও দুই শিশুকন্যাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুকন্যা জয়াকেও মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়া হাউওয়ে পুলিশের ওসি সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতরাতে আলাউদ্দিন নগর এলাকায় ড্রাম ট্রাক চাপায় এক মহিলা মারা যান। গুরতর আহত শিশুকন্যা জয়ার মৃত্যু হয়েছে। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে কুস্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন। তবে ঘটনাস্থলে স্থানীয়দের সহযোগিতায় দুর্ঘটনায় দায়ি ও জড়িত সন্দেহে তিনটি ট্রাক ও ট্রাকের ড্রাইভার আটক করেছেন। সিসি ক্যামেরার ফুটেজ দেখে যাচায় বাছায় করেই বলা সম্ভব হবে। দোষী যেই হোক তাকে বা তাদের আইনের আওতায় আনা হবে।
