তাসবিহ গণনার পদ্ধতি
তাসবিহ গণনার উত্তম পদ্ধতি হলো আঙুলের মাধ্যমে গণনা করা। ডান হাতে গণনা করা। ডান হাতের বৃদ্ধা আঙুল থেকে শুরু করা ও বাম হাতে তাসবিহ পাঠ না করা। তবে হিসাব রাখা যাবে। উত্তম হলোআঙুল দিয়ে তাসবিহ গণনা। কারণ হাত কিয়ামতের দিন সাক্ষী দিবে। মিশকাত : ২৩১৬
গোপনীয়তা নষ্টের কারণ
দয়াময় আল্লাহতায়ালা মানুষের গোপনীয়তা নষ্ট করে দেন দুই কারণে।
এক. ‘যখন একজন মানুষ অন্য মানুষের গোপনবিষয় প্রকাশ করে দেয়, তখন আল্লাহ তার গোপন বিষয় প্রকাশ করে দেন।’
দুই. যখন গোপন গোনাহ খুব বেশি পরিমাণে করা হয়, তখন আল্লাহ তার কিছু গোপন বিষয় প্রকাশ করে দেন তাকে এবং অন্যদের সতর্ক করার জন্য।’
সময়ের মূল্য
শেষ বিচারের দিন আদম সন্তানকে পাঁচটি বিষয়ে প্রশ্ন করা হবে। তার মধ্যে দুটি সময়ের সঙ্গে সম্পৃক্ত। একটি হলো জীবনকাল কীভাবে অতিবাহিত করেছ? আরেকটি যৌবনকাল কীভাবে অতিবাহিত করেছ।
আলেমরা পাঁচ ওয়াক্ত নামাজকে দিনের সময় ওজনের দাঁড়িপাল্লা বলেছেন। আর জুমাবারকে সপ্তাহের, রমজানকে বছরের এবং হজকে জীবনের দাঁড়িপাল্লা গণ্য করেছে। তারা চাইতেন সবাই প্রত্যেকটি দিন কাজে লাগাক। দিনের কাজ দিনে শেষ করুক। সপ্তাহের কাজ সপ্তাহে। মাসের কাজ মাসে। কারও যদি দিনের কোনো কাজ ছুটে যায়, তা সপ্তাহের মধ্যে সমন্বয় করে নেবে। সপ্তাহের কোনো কাজ ছুটে গেলে, মাসের মধ্যে শেষ করবে। এভাবে দিন, সপ্তাহ, মাস, বছর এবং পুরো জীবনকে কাজে লাগাবে। এর মাধ্যমে আল্লাহতায়ালার অশেষ সন্তুষ্টি মিলবে।
গ্রন্থনা : মাওলানা মুস্তাকিম বিল্লাহ
