ইউক্রেনীয়দের পাসপোর্ট দিচ্ছে রাশিয়া

আপডেট : ১২ জুন ২০২২, ১১:১১ পিএম

ইউক্রেনের দখলকৃত দুই শহরে স্থানীয় বাসিন্দাদের রুশ পাসপোর্ট দেওয়া হচ্ছে বলে জানিয়েছে মস্কো। সর্বপ্রথম দখলে নেওয়া শহর দক্ষিণ ইউক্রেনের খেরসন এবং মেলিতোপোলে এভাবে নাগরিকদের পাসপোর্ট দেওয়ার ঘটনায় কঠোর নিন্দা জানিয়েছে ইউক্রেন।

রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন খুব দ্রুততার সঙ্গেই পাসপোর্ট হস্তান্তরের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে জানানো হয়। রুশ সংবাদ সংস্থা তাস বলছে, গত শনিবার এক অনুষ্ঠানের মাধ্যমে ২৩ জন খেরসনের অধিবাসীকে প্রথম রাশিয়ান পাসপোর্ট দেওয়া হয়। সংবাদ সংস্থাটি বলছে, রাশিয়ান পাসপোর্ট পাওয়ার জন্য হাজার হাজার ইউক্রেনিয়ান নাগরিক আবেদন করেছে। তবে নিরপেক্ষ কোনো সূত্র থেকে তাদের এই দাবি যাচাই করা সম্ভব হয়নি।

ইউক্রেনে রাশিয়ার নিযুক্ত সামরিক গভর্নর ভলোদোমির সালদো বলেছেন, খেরসনে আমাদের সব কমরেড যত দ্রুত সম্ভব (রাশিয়ান) পাসপোর্ট এবং নাগরিকত্ব পেতে চান। এদিকে রাশিয়ার এমন কার্যক্রমকে নিজেদের আঞ্চলিক অখণ্ডতার ‘স্পষ্ট লঙ্ঘন’ বলে উল্লেখ করে ইউক্রেন এর কঠোর সমালোচনা করেছে। ইউক্রেন বলছে, পুতিনের এই আদেশ আইনত অবৈধ।

এর আগে রাশিয়া ইউক্রেন থেকে ক্রিমিয়াকে বিচ্ছিন্ন করেছে। দনেৎস্ক এবং লুহানস্ক অঞ্চলকে পছন্দমতো ‘গণপ্রজাতন্ত্রে’ পরিণত করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত