বসুন্ধরা এলপিজি অ্যাপারেলস ওয়েট প্রসেসিং চুক্তি

আপডেট : ১৪ জুন ২০২২, ১০:৫৭ পিএম

বাংলাদেশে প্রথমবারের মতো অ্যাপারেল শিল্পে এলপিজি ব্যবহারের অংশ হিসেবে দেশের বৃহত্তম এবং এক নম্বর এলপি গ্যাস ব্র্যান্ড বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে অ্যাপারেলস ওয়েট প্রসেসিং লিমিটেড। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অ্যাপারেলস ওয়েট প্রসেসিংয়ের কারখানা থেকে দৈনিক ৬৫ হাজার পিস রেডিমেড গার্মেন্টস প্রোডাক্ট উৎপাদিত হয়। চুক্তি অনুযায়ী আগামী ১০ বছর এ কারখানায় বিকল্প জ¦ালানি কারিগরি সহায়তা দেবে বসুন্ধরা এলপি গ্যাস। প্রতিষ্ঠানটি স্থায়ীভাবে বাল্ক এলপিজি ট্যাঙ্কার স্থাপনের মাধ্যমে এ কারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ করবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বসুন্ধরা এলপি গ্যাসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিএফও মাহবুব আলম, বসুন্ধরা গ্রুপের সেক্টর এ, ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং সিওও এমএম জসীম উদ্দিন এবং অ্যাপারেলস ওয়েট প্রসেসিংয়ের পক্ষে উপস্থিত ছিলেন গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মো. জিল্লুর রহমান মৃধা, সিইও তাসলিম আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত