মামাকে হত্যায় ভাগ্নের মৃত্যুদন্ড

আপডেট : ১৫ জুন ২০২২, ১২:৩৬ এএম

মাদারীপুর সদর উপজেলার কুলপদ্বী এলাকায় অসামাজিক কর্মকান্ডের প্রতিবাদ করায় মামা লিটন তায়েনীকে হত্যার দায়ে ভাগ্নে নাসির ব্যাপারীকে মৃত্যুদন্ড দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে মাদারীপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ লায়লাতুল ফেরদৌস এ রায় দেন। এ সময় মামলার বাকি আট আসামিকে খালাস দেওয়া হয়। দন্ডপ্রাপ্ত আসামি পলাতক।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১১ সালের ২ এপ্রিল বিকেলে নাসিরসহ অন্যরা লিটনকে কুপিয়ে জখম করে। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মামলার তদন্তকারী কর্মকর্তা মিজানুর রহমান একই বছরের ৭ জুন আদালতে তদন্ত রিপোর্ট দাখিল করেন। আদালত দীর্ঘদিন সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে গতকাল বিকেলে রায় প্রদান করেন।

মাদারীপুর জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর সিদ্দিকুর রহমান সিং বলেন, নাসির ব্যাপারীকে মৃত্যুদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত