বুধবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে কুমিল্লা সিটি করপোরেশনের ভোট। ভোট শুরুর ঘণ্টাখানেক আগে থেকেই কেন্দ্রে কেন্দ্রে উপস্থিত হন ভোটাররা।
সময় যত বাড়ার সাথে সাথে বেরেছে ভোটারদের লাইন। অনেকে আবার অভিযোগ করছেন, ভোট দিতে সময় বেশি লাগছে। তাই অপেক্ষা দীর্ঘ হচ্ছে।
নগরীর ৫, ৭, ১০, ১১ ও ১৫ নম্বর ওয়ার্ডে গিয়ে দেখা গেছে বোটারদের উপস্থিতি। লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন সকলে, তবে কিছুটা সময় লাগছে ভোট দিতে।
১১ নং ওয়ার্ডের দিপিকা দত্ত জানান, সকালেই এসেছি, সময় লাগছে ভোট নিতে।
আরেক ভোটার দেশ রূপান্তরকে বলেন, সকাল ৭টায় আইছি। এক ঘণ্টা খাড়াইয়াছিলাম। ঠিক ৮টায় প্রথম ভোট দিলাম। খুব ভালা লাগতাছে।
নারী ভোটারের সংখ্যা বেশি।
প্রিসাইডিং অফিসার সাইফুল ইসলাম জানান, এই কেন্দ্রে ১ হাজার ৫৯৫ জন ভোটার আছেন সব ভোটারই পুরুষ।
কেন্দ্রের নিরাপত্তার বিষয়টি দেখছেন উপপরিদর্শক (এসআই) চন্দন চন্দ্র দাশ। তিনি জানান, সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
