কক্সবাজারের মহেশখালীতে টানা বৃষ্টিতে পাহাড় ধসে মাটিচাপায় রবিউল হাসান নামের পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার রাত ১১টার দিকে উপজেলার কালামারছড়া ইউনিয়নের অফিস পাড়া এলাকা থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়। মৃত রবিউল ওই এলাকার নজির হোসেন ওরফে বদুর ছেলে।
মহশেখালী থানার ওসি আব্দুল হাই জানান বিষয়টি নিশ্চিত করেছেন।
কালামারছড়া ইউপি চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ বলেন, রবিবার বিকালে বাড়ির পাশে পাহাড়ে রবিউলসহ কয়েকজন শিশু খেলতে যায়। সন্ধ্যায় অন্য শিশুরা বাড়ি ফিরে এলেও রবিউল ফেরেনি। এরপর স্বজনরা তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে পাহাড় ধসে পড়া মাটির নিচ থেকে রবিউলের মৃতদেহ উদ্ধার করে তারা।
