দেশের উত্তর-পূর্বাঞ্চলের ভয়াবহ বন্যায় লাখো মানুষের পাশে থেকে সেবা নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত রেখেছে গ্রামীণফোন। এরই ধারাবাহিকতায় সিলেট বন্যাদুর্গত গ্রাহকদের যোগাযোগের জরুরি প্রয়োজনে ১০ মিনিট ফ্রি টকটাইম দিয়েছে গ্রামীণফোন। গ্রামীণফোন গ্রাহকরা যেকোনো লোকাল নম্বরে কল করতে এই ফ্রি মিনিট ব্যবহার করতে পারবেন।
গ্রামীণফোন গতকাল সিলেটের বন্যাদুর্গত গ্রাহকদের মধ্যে ফ্রি ১০ মিনিট বিতরণ করেছে। এই ফ্রি টকটাইম গ্রাহকরা আগামী ৩ দিন ব্যবহার করতে পারবেন। এই ভয়াবহ দুর্যোগে যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বন্যা ও অব্যাহত বৃষ্টির কারণে অনেক গ্রাহকই মোবাইলের ব্যালেন্স রিচার্জ করতে সমস্যার সম্মুখীন হচ্ছেন। গ্রাহকদের পাশে থেকে মোবাইল সেবার মাধ্যমে জরুরি প্রয়োজন মেটাতে গ্রামীণফোন ফ্রি মিনিট ব্যালেন্স বিতরণ করেছে। এর মাধ্যমে বন্যাপীড়িত গ্রাহকরা তাদের প্রয়োজনগুলো মেটাতে পারবেন বলে গ্রামীণফোন বিশ্বাস করে।
