চট্টগ্রামের মিরসরাইয়ের নাপিত্তা ছড়া ঝরনায় গত রবিবার বেড়াতে এসে দুর্ঘটনার শিকার তিন ছাত্রের মধ্যে বাকি একজনের মরদেহ গতকাল মঙ্গলবার উদ্ধার করেছে পুলিশ। গতকাল বেলা ১১টার দিকে উপজেলার খইয়াছড়া ইউনিয়নের একটি খাল থেকে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের ছাত্র তৌফিক আহম্মেদ তারেকের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গত রবিবার রাতে উদ্ধার করা হয় তার বন্ধু ইশতিয়াকুর রহমান এবং গত সোমবার উদ্ধার করা হয় তারেকের বড় ভাই ইউএসটিসির ছাত্র মাসুদ আহম্মেদ তানভীরের মরদেহ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে নাপিত্তা ছড়ায় ভেসে উঠে তারেকের মরদেহ।
