ভুট্টাবোঝাই ভারতীয় ট্রাকে বিপুল মাদক

আপডেট : ২২ জুন ২০২২, ০৩:৩৪ এএম

দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারত থেকে আমদানি করা ভুট্টাবোঝাই একটি ভারতীয় ট্রাক থেকে ফেনসিডিল, বিদেশি মদসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে হিলি কাস্টমস কর্তৃপক্ষ। গত সোমবার রাতে হিলি স্থলবন্দরের ভেতরে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ সময় ভুট্টাবোঝাই ট্রাক ও চালককে নিজেদের হেফাজতে নিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।

হিলি স্থল শুল্ক স্টেশনের উপকমিশনার কামরুল ইসলাম বলেন, গোপন খবরের ভিত্তিতে সোমবার রাতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে হিলি কাস্টমস কর্তৃপক্ষ বন্দরের অভ্যন্তরে একটি ভারতীয় ট্রাকে অভিযান চালায়। এ সময় ভুট্টাবোঝাই একটি ট্রাকের চালকের বসার আসনের নিচ থেকে ও হুডের ভেতর থেকে ফেনসিডিলসহ ১৭৮ বোতল বিভিন্ন প্রকারের মদ ও ১ হাজার ৩৬৩ পিস নেশাজাতীয় ব্রুপেনেরিয়া ইনজেকশন উদ্ধার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত