মাদকবিরোধী অভিযানে ৫৬ জন গ্রেপ্তার

আপডেট : ২৩ জুন ২০২২, ১২:১৮ পিএম

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার (২২ জুন) সকাল ছয়টা থেকে আজ বৃহস্পতিবার (২৩ জুন) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৪৭২৭ পিস ইয়াবা ট্যাবলেট, ১২ কেজি ৫২০ গ্রাম গাঁজা, ২৬ গ্রাম ২০ পুরিয়া হেরোইন ও ৩২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭টি মামলা রুজু হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত