বন্যাদুর্গতদের জন্য রুটি বানাবে শিক্ষার্থীরা

আপডেট : ২৪ জুন ২০২২, ০১:৫৬ এএম

বন্যাদুর্গত মানুষের জন্য খাদ্য সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে জাতীয় বিশ^বিদ্যালয়। প্রাথমিকভাবে বিশ^বিদ্যালয়ের প্রশাসন, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের বেতনের ১২ লাখ টাকা পাঠানো হয়েছে সিলেটের বন্যাদুর্গত মানুষের সহায়তার জন্য। ওই অঞ্চলের ১২টি কলেজকে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। বরাদ্দকৃত অর্থ দিয়ে ১২টি কলেজের শিক্ষার্থীরা নিজ হাতে কলেজে কলেজে রুটি ও খাদ্যসামগ্রী তৈরি করবে। এরপর এগুলো প্রস্তুত করে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে পৌঁছে দেবে। দুর্গম এলাকায় হাতে তৈরি এসব রুটি ও খাদ্যসামগ্রী নির্বিঘে্ন পৌঁছে দিতে সহায়তা করবে বাংলাদেশ সেনাবাহিনী। গতকাল বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান এসব তথ্য জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত