ডিভিএম ডিগ্রির দাবিতে অবরোধ

আপডেট : ২৬ জুন ২০২২, ১১:১৬ পিএম

ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রি প্রদানের দাবিতে আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সরকারি ভেটেরিনারি কলেজশিক্ষার্থীরা। গতকাল রবিবার সকাল ৮টা থেকে বিকেল পর্যন্ত কলেজের প্রধান ফটকের সামনে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

এতে বন্ধ ছিল ওই সড়কে সব যান চলাচল। সড়ক অবরোধের কারণে ভোগান্তিতে পড়তে হয় সাধারণ যাত্রীদের। হেঁটে যাত্রীদের যাতায়াত করতে দেখা যায়।

সজিব নামে এক শিক্ষার্থী জানান, ভর্তি বিজ্ঞপ্তিতে ডিভিএম ডিগ্রি দেওয়ার কথা থাকলেও কলেজ কর্তৃপক্ষ বিএসসি ভেট সায়েন্স অ্যান্ড এএইচএস ডিগ্রি প্রদান করার চেষ্টা করছে। তাতে শিক্ষার্থীদের আগামীতে চাকরির ক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন হতে হবে। তাই তারা ডিভিএম ডিগ্রির দাবি জানিয়েছেন। এর আগে মানববন্ধন, সড়ক অবরোধ, খুলনা প্রাণিসম্পদের বিভাগের কর্মকর্তাকে অবরুদ্ধ করার পরও তাদের দাবি মানা হয়নি। যে কারণে আবারও তারা নতুন করে সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত