গ্রীষ্মে করোনা সংক্রমণ বাড়বে ইউরোপে

আপডেট : ০১ জুলাই ২০২২, ১১:৩৬ পিএম

চলতি বছর গ্রীষ্মে ইউরোপে করোনা সংক্রমণ বাড়বে বলে সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থার ইউরোপ শাখার প্রধান হ্যান্স ক্লাগ গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন, অধিকাংশ দেশ করোনা বিধিনিষেধ শিথিল করায় ইতিমধ্যে দৈনিক সংক্রমণে উল্লম্ফন দেখা দিয়েছে মহাদেশটির বিভিন্ন দেশে।

সংবাদ সম্মেলনে হ্যান্স ক্লাগ বলেন, ‘ইউরোপ মহাদেশের বিভিন্ন দেশ জনসমাগম, জনসমক্ষে মাস্ক ব্যবহারের মতো বিধিনিষেধ উঠিয়ে দেওয়ায় চলতি গ্রীষ্ম থেকেই দৈনিক সংক্রমণ ব্যাপক হারে বাড়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে এবং ইতিমধ্যে কয়েকটি দেশে সংক্রমণ বাড়ছেও।’ ডব্লিউএইচওর ইউরোপ শাখার পরিচালক জানান, মাত্র এক মাসের ব্যবধানে ইউরোপে দৈনিক সংক্রমণ বেড়েছে প্রায় তিন গুণ।

তিনি আরও বলেন, ‘গত মে মাসের শেষ দিকেও ইউরোপে প্রতিদিন গড়ে দেড় লাখ মানুষ করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হতো।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত