ঈদের কেনাকাটায় উপায় দিচ্ছে ১০% ক্যাশ রিওয়ার্ড

আপডেট : ০৪ জুলাই ২০২২, ০৯:২১ পিএম

পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে নির্দিষ্ট কিছু সুপারস্টোর এবং ইলেকট্রনিকস ব্র্যান্ডের আউটলেট থেকে পণ্য কিনে উপায়- এ পেমেন্ট করলেই গ্রাহকেরা পাবেন ১০% ক্যাশ রিওয়ার্ড। গত ১ জুলাই থেকে শুরু হওয়া এই অফারটি চলবে ঈদের আগের দিন পর্যন্ত।

গ্রাহকেরা আগোরা, মিনা বাজার, ইউনিমার্ট, ডেইলি শপিং, বাজার সারাবেলা, মেহেদী মার্ট, শপিং ব্যাগ এবং খুলশী মার্টের যেকোনো আউটলেটে কেনাকাটার মূল্য উপায়-এ পেমেন্ট করলেই পাবেন ট্রানজেকশন প্রতি সর্বোচ্চ ১০০ টাকা এবং অফার চলাকালীন সময়ে সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত ক্যাশ রিওয়ার্ড।

পাশাপাশি, বেষ্ট ইলেকট্রনিকস থেকে যেকোনো পণ্য কিনে উপায় এ পেমেন্ট করলেই পেয়ে যাবেন ১০% ক্যাশ রিওয়ার্ড। অফারটি উপভোগ করতে পারবেন বেষ্ট ইলেকট্রনিকস এবং বাটারফ্লাইয়ের সকল আউটলেটে। এসব আউটলেটে উপায় দিয়ে পেমেন্ট করলেই একজন গ্রাহক ক্যাম্পেইন চলাকালীন সময় সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত ক্যাশ রিওয়ার্ড পাবেন।

উপায় গ্রাহকেরা অ্যাপ বা ইউএসএসডি কোড *২৬৮# ডায়াল করে পেমেন্ট করতে পারবেন।

ক্যাশ রিওয়ার্ড ব্যবহার করে গ্রাহকরা ক্যাশ আউট, সেন্ড মানি এবং ফান্ড ট্রান্সফার ছাড়া অন্যান্য এমএফএস সেবা, যেমন: মোবাইল রিচার্জ, মার্চেন্ট পেমেন্ট, বিল পেমেন্ট ইত্যাদি করতে পারবেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত