নতুন করে লকডাউনের আওতায় আনা হয়েছে চীনের কেন্দ্রীয় আনহুই প্রদেশের ১৭ লাখ মানুষকে। গত সপ্তাহ থেকেই আনহুই প্রদেশে সংক্রমণ বাড়তে শুরু করে। এরপরই ওই প্রদেশের দুই কাউন্টি সিজিয়ান এবং লিংবিতে লকডাউন ঘোষণা করা হয়। গতকাল সোমবারও ওই প্রদেশে ৩০০ করোনা রোগী শনাক্ত হয়েছে। এএফপি বলছে, সেখানকার ১৭ লাখের বেশি মানুষ শুধু করোনা পরীক্ষার জন্য বাড়ির বাইরে যাওয়ার অনুমতি পেয়েছেন। কয়েক দিন আগে সিজিয়ানের রাস্তাঘাট ছিল জনমানবশূন্য। তবে গত কয়েক দিন ধরে গণহারে টেস্টের জন্য লোকজনকে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, যাদের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে তাদের বেশিরভাগেরই কোনো লক্ষণ দেখা যায়নি। প্রাদেশিক গভর্নর ওয়াং কিংশিয়ান প্রতিটি সময় কাজে লাগিয়ে দ্রুত স্ক্রিনিং কার্যকর করার পাশাপাশি কোয়ারেন্টাইন এবং পরীক্ষার আহ্বান জানিয়েছেন।
×
