ডিএমপির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৪৮

আপডেট : ০৫ জুলাই ২০২২, ১২:৫৩ পিএম

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ১০৭৭৩ পিস ইয়াবা, ৩৯ কেজি ৮০০ গ্রাম গাঁজা, ২৩২ গ্রাম ১৬৪ পুরিয়া হেরোইন, ১৩৪ বোতল ফেনসিডিল ও ২০টি নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত