অস্ত্র ও মাদকসহ আ.লীগ নেত্রীর ছেলে গ্রেপ্তার

আপডেট : ০৬ জুলাই ২০২২, ১২:৩৮ এএম

কুষ্টিয়া শহর মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাহানা সুলতানা বনির ছেলে জেড এম সম্রাটকে অস্ত্র, মাদক ও ওয়াকিটকিসহ তার টর্চার সেল থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত সোমবার রাতে শহরের মজমপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে গতকাল দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে জানান র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান।

র‌্যাবের ওই কর্মকর্তা বলেন, ‘দীর্ঘদিন ধরে টেন্ডার জিম্মি, সন্ত্রাস, অস্ত্রবাজি, তুলে নিয়ে মুক্তিপণ আদায়, টর্চার সেলে নিরীহ লোকজনকে ধরে এনে নির্যাতন করে মোটা অঙ্কের চাঁদা আদায়সহ নানা অপরাধে জড়িত প্রায় অর্ধডজন মামলার এজাহারভুক্ত আসামি জেড এম সম্রাট। সোমবার রাতে তার মজমপুর অফিস কাম টর্চার সেলে অভিযান চালায় র‌্যাব। এ সময় সেখানে তল্লাশি চালিয়ে আট রাউন্ড গুলিসহ একটি ওয়ান শুটার, ইয়াবা, ফেনসিডিলসহ নানা ধরনের মাদকদ্রব্য, চারটি ওয়াকিটকিসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এছাড়া সেখান থেকে আরও তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদে তাদের সংশ্লিষ্টতা পাওয়ায় অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত