দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ২

আপডেট : ০৭ জুলাই ২০২২, ১১:৫৩ এএম

ঝিনাইদহের কালীগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় দুই মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ-যশোর মহাসড়কের খয়েরতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাছ ব্যবসায়ী লুৎফর রহমান (৪৫) ও ওহিদুর রহমান (৩৭)। 

পুলিশ জানায়, উপজেলার খয়েরতলা এলাকায় একটি ট্রাক বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। সেসময় বগুড়া থেকে যশোরগামী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনে বসে থাকা মাছ ব্যবসায়ী লুৎফর রহমান ও ওহিদুর রহমান গুরুতর আহত হন।

পুলিশ তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এরপর সেখানে অবস্থার অবনতি হলে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার শেখ মামুনুর রশিদ বলেন, দুর্ঘটনার সংবাদ শুনে আমরা সেখানে যাই। মৃত অবস্থায় তাদেরকে উদ্ধার করে যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত