গুলিবিদ্ধ জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন সে দেশের বর্তমান প্রধানমন্ত্রী ফুমিয়ো কিশিদা। ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে আততায়ীকে।
আজ শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে পশ্চিম জাপানের নারা শহরে বক্তৃতা দিচ্ছিলেন শিনজো আবে। সে সময়ই তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। যিনি গুলি চালিয়েছেন, তার নাম টেটসুয়া ইয়ামাগামি। ওই ব্যক্তি নারা শহরেরই বাসিন্দা। তার কাছ থেকে বন্দুক উদ্ধার করা হয়েছে।
জাপানের সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, শিনজো আবের বুকে গুলি লেগেছে। গুলিবিদ্ধ হওয়ার পড়েই রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
