ভাঙচুরের অভিযোগে মামলা

গোয়ালন্দ উপজেলা ও পৌর ছাত্রলীগে উত্তেজনা

আপডেট : ১৪ জুলাই ২০২২, ১২:৫৩ এএম

ঈদের আগের দিন (গত শনিবার) রাতে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবির হোসেনের ব্যক্তিগত কার্যালয়ে হামলা ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের অভিযোগে পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহমেদ, সাধারণ সম্পাদক আকাশ সাহাসহ ৭ জনকে চিহ্নিত এবং অজ্ঞাত ১৩ জনকে আসামি করে মামলা করা হয়েছে। ঈদের পরদিন (গত সোমবার) রাতে আবির হোসেন বাদী হয়ে এ মামলা করেন।

এদিকে, ভাঙচুরের ঘটনার বিচার দাবি করে উপজেলা ছাত্রলীগ দলীয় কার্যালয়ে গতকাল বুধবার সকাল ১০টায় সংবাদ সম্মেলন ডাকে। অপরদিকে, পৌর ছাত্রলীগ মামলা প্রত্যাহারের দাবিতে একই সময়ে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। এতে উপজেলা এবং পৌর ছাত্রলীগের মধ্যে উত্তেজনা দেখা দিলে গত মঙ্গলবার রাতে উপজেলা আওয়ামী লীগ জরুরি বৈঠকে বসে উভয় পক্ষের কর্মসূচি স্থগিত করায়। একই সঙ্গে সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত ছাত্রলীগের সব কর্মকা- স্থগিত ঘোষণা করে। উভয় পক্ষের কর্মসূচি স্থগিত হলেও দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবির হোসেন বলেন, রাতুলের বাবা কুব্বাত আলী ম-ল ওয়ার্ড বিএনপির নেতা। রাতুল বিএনপিপন্থি ছেলেদের নিয়ে বিভিন্ন অন্যায় করে বেড়াচ্ছে। আপাতত কর্মসূচি স্থগিত হলেও এ ঘটনার সুষ্ঠু বিচার এবং শাস্তি চাই।

পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর ছবি ও টেবিল ভাঙচুরের কথা আমরা জানিই না।

গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ বলেন, সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত গোয়ালন্দে ছাত্রলীগের সব ধরনের কর্মকা- নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত