ছয় ঘণ্টার পূর্বাভাস

ঢাকায় দুপুরে ৩৫.৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা

আপডেট : ১৪ জুলাই ২০২২, ০২:১৯ পিএম

রাজধানী ঢাকা ও এর আশপাশ এলাকায় আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় ৩৫ দশমিক ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এসময় সর্বনিম্ন তাপমাত্র ছিল ২৯ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। 

আজ বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুর ১টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বভাসে এ তথ্য জানানো হয়। 

আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ ঢাকা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এছাড়া আজ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

পূর্বাভাসে বলা হয়, ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এছাড়া আবহাওয়া প্রায় শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

এতে বলা হয়, গত ছয় ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি। আজ দুপুর ১২টায় আদ্রতা ছিল ৫৩ শতাংশ। ঢাকায় গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।
 
ঢাকায় আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে এবং আগামীকালের সূর্যোদয় ভোর ৫টা ২০ মিনিটে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত