মনপুরায় হরিণের মাংসসহ দুই শিকারি আটক

আপডেট : ১৬ জুলাই ২০২২, ০১:৩৮ এএম

ভোলার মনপুরায় ৮ কেজি হরিণের মাংসসহ দুই শিকারিকে আটক করেছে বন বিভাগ। গত বৃহস্পতিবার রাত ১টার দিকে মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের চর পিয়ালের সংরক্ষিত বনাঞ্চল থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন মো. আরিফ ও মো. শাকিল। তাদের বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দাসেরহাট গ্রামে।

বন বিভাগ জানায়, পচা কোড়ালিয়া বিট কর্মকর্তা মো. আব্বাস আলীর নেতৃত্বে বন বিভাগের একটি দল তাদের আটক করে। তাদের বিরুদ্ধে বন্য প্রাণী নিধন আইনে মামলা করেছে বন বিভাগ।

আটক ব্যক্তিদের গতকাল শুক্রবার মনপুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত জেলহাজতে পাঠায়।

পচা কোড়ালিয়া বন বিভাগের বিট কর্মকর্তা আব্বাস আলী জানান, চরপিয়ালে বন বিভাগের সংরক্ষিত বনে অভিযান চালিয়ে ৮ কেজি হরিণের মাংসসহ দুই হরিণ শিকারিকে আটক করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত