বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত

আপডেট : ১৬ জুলাই ২০২২, ০৮:২০ পিএম

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বাস ও সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত দুইজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শনিবার বিকাল ৫টার দিকে উপজেলার রুস্তমপুর টোল প্লাজা এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- নবীগঞ্জ উপজেলা বেতাপুর গ্রামের আবুল হোসেন চৌধুরীর স্ত্রীর বকুল বেগম (৬২), এহিয়া চৌধুরী ওরফে জাবেদ (২৪), দৌলতপুর গ্রামের সিএনজি চালক রব্বান মিয়া (৪০)। আহতরা হলেন- বেতাপুর গ্রামের কচি মিয়া চৌধুরী স্ত্রী আয়েশা খাতুন চৌধুরী (৬০) ও ফরিদ মিয়া চৌধুরীর স্ত্রী রেনু বেগম চৌধুরী (৬৫)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নিহত ও আহতরা একটি সিএনজিযোগে ওই উপজেলার শতক গ্রামের অসুস্থ এক  আত্মীয়কে দেখতে যাচ্ছিলেন। রুস্তমপুর টোল প্লাজার কাছে পৌঁছা মাত্রই বিপরীত দিক থেকে আসা ঢাকা থেকে সিলেটগামী মিতালী পরিবহনের একটি বাস অপর আরেকটি গাড়িকে ওভারটেক করতে গেলে সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুছড়ে যায়।  ঘটনাস্থলেই সিএনজি চালক রব্বান মিয়া, বকুল বেগম, ও এহিয়া চৌধুরী মারা যান। গুরুতর আহত আয়শা বেগম ও রেনু বেগম চৌধুরীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। নিহত এহিয়া চৌধুরী মাসেক পূর্বে নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হন। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ও নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহাসড়কের যান চলাচল স্বাভাবিক করেন। 

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরীমল দেব দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত