‘মিথ্যা’ মামলায় মুক্তিযোদ্ধাকে হয়রানির অভিযোগ

আপডেট : ১৭ জুলাই ২০২২, ১২:০৬ এএম

গাজীপুরে এক মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। গতকাল শনিবার গাজীপুর শহরের একটি পত্রিকা অফিসে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ওই মুক্তিযোদ্ধার ছেলেমেয়েরা।

লিখিত বক্তব্যে ভুক্তভোগী মুক্তিযোদ্ধা আবু তাহেরের মেয়ে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার কুলুম বিবি জানান, তার বাবা ১৯৯৫ সালে গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর সেনানিবাসসংলগ্ন পাঁচ কাঠা জমি ক্রয় করে পরিবার নিয়ে বসবাস করে আসছেন। তার প্রতিবেশী জনৈক আক্তারুজ্জামান দুলাল জমিটি দখল করার জন্য তার পিতা ও তিন ভাইয়ের বিরুদ্ধে গাজীপুর এবং ময়মনসিংহের আদালতে নারী ও শিশু নির্যাতন, হত্যাচেষ্টা এবং ডাকাতির মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছেন। তাদের পিতা মুক্তিযোদ্ধা আবু তাহের মিথ্যা মামলায় বর্তমানে জেলহাজতে আছেন।

আক্তারুজ্জামান দুলাল এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আবু তাহেরের ছেলেরা আমার বাড়িতে গিয়ে মা-বাবাকে মারধর করেছে। আমার বাড়ির ভাড়াটিয়াদের নানাভাবে হয়রানি করে। রাস্তা দিয়ে হাঁটাচলা করতেও বাধা দেয়। এসব ব্যাপারে মামলা করা হয়েছে, যা আদালতে বিচারাধীন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত