মোবাইল চুরির অপবাদ দিয়ে যুবককে পিটিয়ে হত্যা

আপডেট : ১৭ জুলাই ২০২২, ১২:২১ পিএম

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোবাইল চুরির অভিযোগে রাজু খান (২১) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার ভোর রাত ৩টায় টুঙ্গিপাড়া উপজেলা সদরের পশু হাসপাতালের ভেতর এ ঘটনা ঘটে।

রাজু টুঙ্গিপাড়া উপজেলার গহরডাঙ্গা গ্রামের সা‌দেক খা‌নের ছে‌লে।

নিহ‌তের চাচা আক্কেল আলি খান দাবি ক‌রেন, পরিকল্পিতভাবে বা‌ড়ি থে‌কে ডে‌কে নি‌য়ে তা‌কে হত্যা করা হ‌য়ে‌ছে। প্রতিপক্ষের সা‌থে তা‌দের জ‌মি নি‌য়ে বি‌রোধ চ‌লে আস‌ছে দীর্ঘ‌দিন ধ‌রে।                    

রাতেই পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করেছে।

পুলিশ জানায়, গতরাতে পশু হাসপাতালের কাছে এক বাসায় চু‌রি করতে গেলে জনগণের হাতে ধরা প‌ড়েন রাজু। পরে সেখা‌নে তা‌কে গণপিটুনি দেওয়া হ‌লে তিনি মারাত্মক আহত হন। তাকে টু‌ঙ্গিপাড়া স্বাস্থ্য কে‌ন্দ্রে নেওয়া হ‌লে কর্তব্যরত চিকিৎসক  মৃত ঘোষণা ক‌রেন। প‌রে খবর পে‌য়ে পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করে।

কোটালীপাড়া থানায় নিহত রাজু খানের নামে ২০২১ সালে একটি চুরির অভিযোগ ছিল বলে জানান টুঙ্গিপাড়া থানার ডিউটি অফিসার এসআই আফজাল শাহীন।

টুঙ্গিপাড়া থানা-পুলিশ লাশের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল ম‌র্গে প্রেরণ করেছে।

টুঙ্গিপাড়া থানার প‌রিদর্শক (তদন্ত) তন্ময় মন্ডল জানান, নিহতের বিরুদ্ধে আগে-পরে একাধিক মোবাইল চুরির অভিযোগ রয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়ের হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত