নারী কর্মীদের পুরুষ স্বজন নিয়োগ দেবে তালেবান!

আপডেট : ১৮ জুলাই ২০২২, ১০:১২ পিএম

আফগানিস্তানে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত নারী কর্মীদের তালেবানের পক্ষ থেকে বলা হয়েছে কর্মক্ষেত্রে তাদের পুরুষ স্বজনদের পাঠাতে। গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানানো হয়, দেশটির নারী কর্মীদের তালেবান কর্মকর্তারা ফোন করে কর্মক্ষেত্রে তার পরিবর্তে কোনো পুরুষ স্বজনকে পাঠাতে বলছেন।

সংবাদমাধ্যমটি আফগান নারী কর্মীদের বরাতে বলেছে, কর্মক্ষেত্রে কাজের চাপ বেড়েছে তাই তারা নারী কর্মীদের পরিবর্তে কোনো পুরুষ কর্মীকে নিয়োগ দিতে চান।

গত বছরের আগস্টে আফগানিস্তানের ক্ষমতা গ্রহণ করে তালেবান। তারপর থেকে দেশটিতে নতুন নতুন বিধিনিষেধ জারি হচ্ছে। অর্থনীতিবিষয়ক দপ্তরের এক নারী বলেন, তালেবান যখন থেকে ক্ষমতায় এসেছে তখন থেকেই কর্মক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছি। তারা আমার বেতন কমিয়ে দিয়েছে। আগে তিনি ৬০ হাজার আফগানি পেতেন। কিন্তু বর্তমানে তার বেতন মাত্র ১২ হাজার আফগানি। তিনি বলেন, আমি এখন আমার ছেলের স্কুলের বেতনও দিতে পারছি না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত