মেষ : জাতকের কলহ বা বিবাদজনিত কারণে আইনবিষেশজ্ঞের পারিশ্রমিক রূপে প্রভূত অর্থব্যয় সূচিত হবে।
বৃষ : উপপদ বা উপপদের দ্বিতীয় রাশির অধিপতি স্বক্ষেত্রেই অবস্থিত হওয়ার ফলে জাতকের পারিবারিক কারণে অধ্যয়নের বিষয়ে ব্যাঘাত ঘটতে পারে।
মিথুন : সপ্তশূন্য চক্রানুযায়ী জাতকের শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। তবে রক্তপাতের কোনো লক্ষণ নেই। ভালো চিকিৎসকের পরামর্শ নিন।
কর্কট : চন্দ্রের অষ্টবর্গে রেখাপাত হওয়াতে জাতকের অভীষ্ট বস্তু অজর্নের যোগ রয়েছে। সাধারণত বিদেশে চাকরির ক্ষেত্রে সফলতার যোগ রয়েছে।
সিংহ : জন্মরাশির গোচরস্থানে চন্দ্রের অবস্থানের ফলে জাতকের আর্থিক দৈন্য দূর হবে। প্রবাসী আত্মীয়ের সাহায্যে সুখাদ্য লাভ উত্তম বস্ত্র লাভ হবে।
কন্যা : কেতুগ্রহের সপ্তমে রবির অবস্থানকালে জাতকের শত্রুর পরিবর্তন হবে। শত্রু, বন্ধুর ছদ্মবেশে উপকারের আড়ালে অনিষ্ট করবে। সাবধান হোন।
তুলা : জাতক প্রতিনিয়ত বান্ধব-বান্ধবীদের তার প্রভূত অর্থের কারণে পরিবেষ্টিত হয়ে থাকবেন। সচেতন হোন।
বৃশ্চিক : জাতকের মনোরোগের যোগ রয়েছে। পারিবারিক টানাপড়েনে মানসিক যাতনা আপনাকে ভোগাবে। স্থির হোন।
ধনু : জাতক সামাজিক অস্থিরতার শিকার হবেন। অনূঢ়া কন্যার গর্ভস্থ সন্তান বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়াবে।
মকর : জন্মকু-লীতে বৃহস্পতি কেন্দ্রে লগ্নপতিযুক্ত হয়ে অবস্থান করায় সহসা সম্পদবৃদ্ধি হবে। আশা করি খুব শিগগির পুরনো রোগ থেকে আরোগ্য লাভ হবে।
কুম্ভ : জাতক অতিসত্বর পারিবারিক সমঝোতার মাধ্যমে সম্পত্তি অর্জনের যোগ রয়েছে।
মীন : জাতকের সংসারের প্রতি বৈরাগ্য দেখা দেবে। স্ত্রীর পরকীয়ার কারণে পরিবারে ধিক্কৃত হবেন।
