নাট্যব্যক্তিত্ব ম হামিদ শারীরিক অসুস্থতা নিয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি আছেন। তার মেয়ে অভিনেত্রী তনিমা হামিদ শুক্রবার রাতে দেশ রূপান্তরকে এ খবর জানান।
তিনি বলেন, বাবা গত কয়েক দিন ধরে বুকে চাপ এবং মাঝে মাঝে ব্যথা অনুভব করছিলেন। বর্তমানে ইউনাইটেড হাসপাতালে ভর্তি আছেন। শনিবার সকালে বাইপাস সার্জারি হবে। সবাই দোয়া করবেন।
এর আগে গত ডিসেম্বরের শেষ সপ্তাহে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ম হামিদ।
