দলীয় নেতাদের সভায় রেজল্যুশন

এমপি আদেলকে সৈয়দপুরে ‘অবাঞ্ছিত’ ঘোষণা

আপডেট : ২৩ জুলাই ২০২২, ০১:০৩ এএম

নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেলকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। সৈয়দপুর উপজেলায় জাতীয় পার্টির নেতাকর্মীরা গত বৃহ¯পতিবার রাত ৮টায় স্থানীয় দলীয় কার্যালয়ে এক সভায় তাকে অবাঞ্ছিত ঘোষণা করে সভায় রেজল্যুশনে তা উল্লেখ করেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন নীলফামারী জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ও সৈয়দপুর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক সিদ্দিকুল আলম সিদ্দিক।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক ফয়সাল দিদার দিপু, শফিউল আলম সুজন, শামসুদ্দীন, রওশন মাহানামা, সদস্য রাইসুল ইসলাম লাকী বসুনিয়া, ফেরাজ উদ্দিন ফেরাজ, আলতাফ হোসেন, পৌর জাতীয় পার্টির সদস্য সচিব রাকিব খান প্রমুখ।

সভায় বক্তারা সৈয়দপুর উপজেলায় ইতিবাচক উন্নয়নে বৈষম্য ও দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে এমপি আদেলকে সৈয়দপুর উপজেলায় অবাঞ্ছিত ঘোষণা করেন। নীলফামারী জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ও সৈয়দপুর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক সিদ্দিকুল আলম সিদ্দিক এমপি আদেলকে সৈয়দপুরে দলীয়ভাবে অবাঞ্ছিত করার বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিভিন্ন বিষয়ের আচরণে কেন্দ্রের সিদ্ধান্ত মতে তাকে জেলা জাতীয় পার্টির আহ্বায়ক পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত