৫ মোটরসাইকেল উদ্ধার, চোরচক্রের পাঁচজন আটক

আপডেট : ২৩ জুলাই ২০২২, ১০:৫৬ পিএম

যশোরের গোয়েন্দা পুলিশ দুই দিন অভিযান চালিয়ে মোটরসাইকেল চোরচক্রের ৫ সদস্যকে আটক করেছে। যশোরের বিভিন্ন স্থান ও মাগুরা জেলা থেকে এই পাঁচজনকে আটককালে ৫টি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।

গতকাল শনিবার বেলা ২টায় জেলা গোয়েন্দা পুলিশের দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ওসি রূপান কুমার সরকার।

আটক পাঁচজন হলেন যশোরের বাঘারপাড়া উপজেলার রাকিবুল ইসলাম; মনিরামপুর উপজেলার শোয়েব হোসেন, বোরহান হোসেন; সদর উপজেলার হৃদয় এবং ঝিকরগাছা উপজেলার আনছার আলী।

ওসি রূপান সরকার জানান, গত শুক্রবার বেলা ৩টার দিকে যশোর শহরের মণিহার সিনেমা হলের সামনে থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ সময় রাকিবুল ইসলাম নামে এক যুবককে আটক করে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে যশোর সদর, মনিরামপুর, ঝিকরগাছা ও মাগুরা জেলায় অভিযান পরিচালনা করে আরও পাঁচজনকে আটক করা হয়। আটকের সময় তাদের কাছ থেকে আরও পাঁচটি মোটরসাইকেল ও জাল রেজিস্ট্রেশন সনদ তৈরির সরঞ্জাম, ডিজিটাল নম্বরপ্লেট উদ্ধার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত