১০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ ৬ জনকে জরিমানা

আপডেট : ২৬ জুলাই ২০২২, ১২:১৪ এএম

সীতাকুন্ডে ১০ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস ও ৬ জনকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন গতকাল সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, সাগরে কিছু জেলের কারেন্ট জাল ফেলার প্রস্তুতি নেওয়ার খবর পেয়ে নৌ পুলিশ ও কোস্টগার্ডের সদস্যদের জানালে দুটি বোটসহ ৬ জন জেলেকে আটক করে তারা। দুটি বোট থেকে আনুমানিক ১০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ৬ জনকে ৫ হাজার টাকা করে জরিমানা এবং জব্দ করা জাল পুড়িয়ে ফেলা হয়। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত