চুরি যাওয়া ৫ মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৩

আপডেট : ২৬ জুলাই ২০২২, ১২:১৬ এএম

মানিকগঞ্জে চুরি যাওয়া পাঁচটি মোটরসাইকেল সম্প্রতি উদ্ধার করেছে পুলিশ। চুরি যাওয়া মোটরসাইকেলগুলো ফরিদপুর জেলার বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা হয়।

গতকাল সোমবার দুপুরে মানিকগঞ্জ সদর থানায় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

এসময় তিনি জানান, তথ্যপ্রযুক্তির ব্যবহার করে ফরিদপুর থেকে চোরচক্রের সদস্য জহিরুল ইসলামকে (২৭) গ্রেপ্তার করা হয় এবং তার দেওয়া তথ্য অনুযায়ী চক্রের আরও দুই সদস্য নুর মোহাম্মদ (২৮) এবং মহিদ মোল্লাকে (২৫) গ্রেপ্তার করা হয়। চোরচক্রের আটক তিন সদস্যই ফরিদপুর কোতোয়ালি থানার বাসিন্দা। এ সময় আটক তিনজনের কাছ থেকে ৫টি মোটরসাইকেল এবং ৩টি মাস্টার কি উদ্ধার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত