গিলাফের টুকিটাকি

আপডেট : ২৮ জুলাই ২০২২, ১১:০৩ পিএম

নাম : কাবার গিলাফকে ‘কিসওয়াহ’ বলা হয়।

গিলাফ পরিবর্তন : সাধারণত প্রতিবছর ৯ জিলহজ আরাফার দিন কাবাঘরে নতুন গিলাফ চড়ানো হয়। কিন্তু এবার মহররমের শুরুতে গিলাফ পরিবর্তন করা হচ্ছে।

কারখানা : গিলাফ তৈরি হয় মক্কার আল জুদ এলাকায় অবস্থিত কিসওয়াহ ফ্যাক্টরিতে। বাদশাহ আবদুল আজিজ আলে সৌদের নির্দেশে ১৯২৭ সালে ফ্যাক্টরিটি প্রতিষ্ঠিত হয়।

অর্থ ব্যয় : কাবার গিলাফ তৈরিতে প্রায় পাঁচ মিলিয়ন মার্কিন ডলার খরচ হয়। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় ৪৬ কোটি ৭২ লাখ ৫১ হাজার ৮০০ টাকা।

যে মেশিনে তৈরি : বিশ্বের সর্ববৃহৎ সেলাই মেশিনে কাবার গিলাফ তৈরি হয়। যে মেশিনের আয়তন ১৬ মিটার।

যে সুতায় এমব্রয়ডারি করা : স্বর্ণমিশ্রিত সুতা দিয়ে এমব্রয়ডারি বা সূচিকর্ম করা হয়।

কাপড় ও সুতা : গিলাফ তৈরিতে ৬৭০ কেজি সিল্কের কাপড়, ১২০ কেজি স্বর্ণের সুতা ও এক কেজি রৌপ্যের সুতা ব্যবহৃত হয়। গিলাফে আঁকা ক্যালিগ্রাফির পুরুত্ব ২.৫ সে.মি.।

পুরনো গিলাফ : পুরনো গিলাফের বিভিন্ন অংশ কেটে খণ্ড খণ্ড করা হয় এবং তা সৌদি সফরকারী বিশিষ্টজনদের উপহার

দেওয়া হয়।        গ্রন্থনা : হাবিবুর রহমান

×
সর্বশেষ সর্বাধিক পঠিত