গিলাফের ক্যালিগ্রাফার বাংলাদেশি মুখতার

আপডেট : ২৮ জুলাই ২০২২, ১১:০৩ পিএম

প্রবাসী বাংলাদেশি শায়খ মুখতার আলম শিকদার। পবিত্র কাবাঘরের গিলাফ (কিসওয়াহ) প্রস্তুতকারক প্রতিষ্ঠানে দীর্ঘ ২০ বছর ধরে প্রধান ক্যালিগ্রাফার হিসেবে কাজ করছেন। সৌদি আরবসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রদর্শনীতে তার ক্যালিগ্রাফি প্রদর্শিত হয়। ক্যালিগ্রাফি বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণে তিনি গুরুত্বপূর্ণ পাঠদান করেন। মসজিদে হারাম কর্র্তৃক পরিচালিত প্রতিষ্ঠানে ক্যালিগ্রাফি বিষয়ক ক্লাসে তার বই পড়ানো হয়। সম্প্রতি তিনি সৌদি আরবের নাগরিকত্ব লাভ করেছেন।

মুখতার আলম মক্কার বিখ্যাত উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা সম্পন্ন করেছেন। এক সময় তিনি একই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি ডিপ্লোমা, স্নতকোত্তর ও পিএইচডি ডিগ্রিধারীদের সার্টিফিকেটের ক্যালিগ্রাফির হিসেবে কাজ করেছেন। শায়খ মুখতার ১৩৮৭ হিজরি (১৯৬৭ সাল) তিনি সৌদি আরব আসেন। শৈশবের সময় তিনি পবিত্র মসজিদুল হারামের প্রাঙ্গণে কাটিয়েছেন। এখানেই তিনি মাত্র ৯ মাসে পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করেন।

শায়খ মুখতার আলম শিকদার ১৯৬২ সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের রশীদের ঘোনা গ্রামে। ১৩৯৮ হিজরি সনে তিনি পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করেন। ১৪১৩ হিজরি তিনি মক্কার উম্মুল  কোরা বিশ্ববিদ্যালয়ে শিল্পকলা বিষয়ে স্নাতক করেন।

১৪২২ হিজরি তিনি স্নাতকোত্তর সম্পন্ন করেন। ১৪১৬ সাল থেকে তিনি একই বিশ্ববিদ্যালয়ে শিল্পকলা বিষয়ে শিক্ষকতা করেন। ১৪২৩ হিজরি থেকে তিনি পবিত্র কাবাঘরের গিলাফ (কিসওয়াহ) প্রস্তুতকারক প্রতিষ্ঠানে কাজ করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত