মির্জাপুরে ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন

আপডেট : ২৮ জুলাই ২০২২, ১১:১০ পিএম

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুর উপজেলার গোড়াই মিলগেট এলাকায় ফুটওভার ব্রিজের দাবিতে শিক্ষার্থী এবং এলাকাবাসী মানববন্ধন করেছে। গতকাল বৃৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শত শত শিক্ষার্থী এবং এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন হয়।

মানববন্ধনের খবর পেয়ে ওই স্থানে উপস্থিত হন স্থানীয় সাংসদ খান আহমেদ শুভ, জেলা প্রশাসক ড. মো. আতাউল গণি, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বুলবুল।

এ সময় এলাকাবাসীর দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করে বক্তব্য দেন সাংসদ খান আহমেদ শুভ এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহামুদ।

পরে জেলা প্রশাসক, পুলিশ সুপার, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী এবং সাসেক প্রকল্পের কর্মকর্তা এলাকাবাসীর দাবি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের আশ্বাস দেন। আশ্বাসের পরিপ্রেক্ষিতে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি প্রত্যাহার করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত