ট্রেনের টিকিটের অব্যবস্থাপনা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী মো. মহিউদ্দিন হাওলাদার ওরফে রনির করা অভিযোগে সহজ ডট কমকে দুই লাখ টাকা জরিমানার আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট।
আজ রবিবার (৩১ জুলাই) হাইকোর্টের বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবির লিটনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তানজীব উল আলম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
এর আগে অনিয়মের বিষয়ে প্রমাণ পাওয়ায় ২০ জুলাই সহজকে দুই লাখ টাকা জরিমানা করেছিল ভোক্তা অধিদপ্তর।
এরপর এ জরিমানার বৈধতা চ্যালেঞ্জ করে সহজ ডটকমের পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করেন ব্যারিস্টার তানজিবুল আলম।
