প্রেমের টানে! এবার বাড়ির কাজকর্মে সাহায্য করার জন্য নিযুক্ত করা ব্যক্তিকেই বিয়ে করলেন পাকিস্তানি নারী। সেই স্বামীকে তুলনা করলেন সালমান খানের সঙ্গে। আর সেই স্বামী তাকে তুলনা করলেন ক্যাটরিনার সঙ্গে।
জানা গিয়েছে, ইসলামাবাদে বাড়ি নাজিয়ার। সম্প্রতি সুফিয়ান নামক এক ব্যক্তিকে নিয়োগ করেছিলেন তিনি। তাকে বেতন দিতেন মাসিক ১৮ হাজার টাকা। পাকিস্তানের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সৈয়দ বাসিত এর সঙ্গে কথা বলতে গিয়ে এই দম্পতি নিজেদের অতীত স্মরণ করেন।
সুফিয়ান বলেন, বাড়িতে কাজ করতে এসে মালকিনের প্রেমে তিনি আগেই পড়েছিলেন। কিন্তু, মুখ ফুটে সে কথা বলতে পারেননি তিনি। যদিও নাজিয়া কাউকে ‘ডরাননি’। সটান তাকে বিয়ের জন্য প্রস্তাব দিয়ে বসেন। আর মালকিনের প্রস্তাব শুনে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়েন সুফিয়ান। জ্ঞান ফেরার পর তিনি কয়েকটি শব্দই বলতে পেরেছিলেন, ‘আই লভ ইউ টু’।
কিন্তু, হঠাৎ কেন সুফিয়ানের প্রেমে পড়লেন তিনি? নাজিয়া বলেন, ‘বাড়িতে কাজ করার পাশাপাশি পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছিলেন সুফিয়ান। আর মনে মনে এই কর্মচঞ্চল যুবককে ভালোবেসে ফেলেছিলেন তিনি। তার ভালোবাসা সামাজিক মর্যাদা, টাকা পয়সার থেকে অনেক বেশি, জানা তারা। এই বাড়ির মালিক নাজিয়া জানান, অদূর ভবিষ্যতে হয়তো তিনি এই বাড়ির মালিকানা তাঁর স্বামীকে দিয়ে দেবেন। সম্পত্তি লিখে দেবেন তার নামে’।
উল্লেখ্য, নাজির জীবন কেটেছে প্রায় একাই। বড় বাড়িতে একাই দিন কাটাতেন তিনি। কিন্তু, সেই সময় তার জীবনে আসেন সুফিয়ান। তিনি তার বাড়ি দেখাশোনা করতেন। সেই থেকেই তাদের প্রথম আলাদা। আর এই সম্পর্ক ধীরে ধীরে ভালোবাসায় রূপান্তরিত হয়। এক সাক্ষাৎকারে নাজিয়া ‘তার সুফিয়ান’-কে বলেন, ‘ও আমার সালমান খান’। অন্যদিকে, সুফিয়ান দাবি করেছেন, তার নাজিয়া অবিকল যেন ক্যাটরিনা কাইফ।
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতেও তার ‘লভ স্টোরি’-র বিস্তর চর্চা শুরু হয়েছে। নেটিজেনদের একাংশ বলছেন, ‘গোল্ড ডিগার’ না হয়ে এভাবেও ভালোবাসা যায়। অন্যদিকে, অপর নেটিজেন অবশ্য এই সুসম্পর্কে সন্দেহের বীজ বুনে দিচ্ছেন। সত্যি সত্যি তারা একে অপরকে ভালোবাসে তো? এই প্রশ্ন তুলে দিয়ে তাদেরই সংযোজন, ‘আমাদেরই বা কী!’
