চট্টগ্রামের আনোয়ারা উপজেলা থেকে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় তিনজনকে গ্রেপ্তার করেছে বোয়ালখালী থানার পুলিশ। গতকাল মঙ্গলবার ভোররাত ৪টার দিকে উপজেলার বৈরাগ স্কুলের পাশে ঘরের সিঁড়ির নিচে রাখা একটি মোটরসাইকেল চুরি করে পালাচ্ছিল তারা। গ্রেপ্তাররা হলো আলমগীর (২৫), মো. মিজান (২৪) ও মো. শরীফ (২১)।
বোয়ালখালী উপজেলার পূর্ব কালুরঘাট এলাকায় মোটরসাইকেলের তেল শেষ হয়ে গেলে বিপাকে পড়ে চোরের দল। এ সময় খবর পেয়ে বোয়ালখালী থানা পুলিশের টহল দল তাদের আটক করে।
